এবার কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষার বাংলা-২ প্রশ্নপত্রে কথাসাহিত্যিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে। গত রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান কারিগরি শিক্ষা বোর্ডর চেয়ারম্যান মো. আলী আকবর খান।
আলী আকবর বলেন, ‘বাংলা প্রশ্নে কথাসাহিত্যিক আনিসুল হককে হেয় করার অভিযোগটি আমাদের নজরে এসেছে। বিজি প্রেস থেকে প্রশ্নের পাণ্ডুলিপি এনে প্রশ্নপ্রণেতা ও মডারেটরদের চিহ্নিত করা হবে। আমরা এরই মধ্যে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রোববার তদন্ত কমিটি কাজ শুরু করবে। এর প্রধান করা হয়েছে বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে। অপর দুই সদস্য হলেন কলেজ পরিদর্শক প্রকৌশলী মো. খালেদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) মোহাম্মদ শাহীন কাওছার সরকার।’
প্রশ্নপত্রে কথাসাহিত্যিককে হেয় করার যে অভিযোগ উঠেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার। তিনি বলেন, ‘পরীক্ষার কোন প্রশ্নে কাউকে হেয় প্রতিপন্ন করা উচিত নয়। বিষয়টি দুঃখজনক। এতে শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা যাবে। শিক্ষকদের উচিত প্রশ্ন করার সময় বিষয়টি মাথায় রাখা।’
কারিগরি বোর্ডের বাংলা-২-এর কীর্তনখোলা সেটের ক-বিভাগের গদ্য অংশের সৃজনশীল প্রথম প্রশ্নে উদ্দীপক অংশের ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ‘প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক লেখালেখি করে সুনাম অর্জন করতে চান। ২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’
এরপর প্রশ্ন করা হয়েছে, ‘ (ক) ‘‘যশ’’ শব্দের অর্থ কী? (খ) “লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে।” উক্তিটি ব্যাখ্যা কর। (গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা ‘‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’’ রচনার আলোকে ব্যাখ্যা কর। (ঘ) সাহিত্যের উন্নতিকল্পে ‘‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’’ রচনায় লেখকের পরামর্শ বিশ্লেষণ কর।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে।’
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানির বিষয়টি উঠে আসে। বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে প্রশ্নপত্রটির প্রণেতা ও মডারেটরদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্তকাজ চলছে।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গঠিত পরিচালনা পর্ষদে তিনি যুক্ত হন। ওই সময়ই সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করার ঘটনা ঘটে বলে
১১ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যপর্ণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে গেলে এই অনুরোধ পুর্নব্যক্ত করা হয়।
১৪ মিনিট আগেপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের জন্য চলতি অর্থবছরে বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থবছরে প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আসছে। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয়...
৪ ঘণ্টা আগে