পাবলিক পরীক্ষায় প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘৭১ এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা কাকে প্রশ্নকর্তা ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি সে ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। সব বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা কারা করেছেন এরই মধ্যে চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
উল্লেখ্য, গত রোববার সারা দেশে এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডের ‘কাসালাং’ সেটের নাটক-সিরাজউদ্দৌলা অংশের ১১ নং প্রশ্নে সাম্প্রদায়িক বিষয়টি উঠে আসে।
কী কারণে এমন প্রশ্ন হলো তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এটা কী অবহেলাজনিত না ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এটা দেখা অবশ্যই দরকার। সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’
ভবিষ্যতে এমন যেন কিছু না হয় সেই বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখন প্রশ্নের পুরো প্রক্রিয়ায় প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছাবার আগ পর্যন্ত এটা কারও দেখার সুযোগ থাকে না।’
দীপু মনি বলেন, ‘আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরেও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।’
তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন আসলে সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান–২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বিতর্কিত ‘৭১ থেকে ২৪ বড়’ চিত্রকর্মটি সরিয়েছে প্রশাসন। চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার একপাশে লাল রঙে ’৭১ এবং অপর পাশে কালচে রঙে ’২৪ লেখা। ’২৪ লেখা পাল্লাটি খানিকটা বেশি ঝুঁকে আছে।
৭ মিনিট আগে
সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ জন জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭৮জন। আজ সোমবার সকালে প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার দেশজুড়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম। ২০২৫ সালে এই পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
৪ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পাস করতে পারেনি। এবারের পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
৫ ঘণ্টা আগে