যশোর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সেই সঙ্গে ৫৪ জন অকৃতকার্য শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। রোববার শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।
জানা যায়, যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছেন। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন ও ফেল করা থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী।
সেই সঙ্গে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন। নতুন পাস করা শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ জন, এ মাইনাস ৪ জন, বি গ্রেড ২৪ জন, সি গ্রেড ৪ জন ও ডি গ্রেড পেয়েছেন ২১ জন।
এ ছাড়া ফলাফল পরিবর্তন হওয়াদোর মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, এ মাইনাস থেকে এ গ্রেড ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ ১ জন, বি গ্রেড থেকে এ গ্রেড ৩ জন, বি গ্রেড থেকে এ মাইনাস ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড ১ জন, সি গ্রেড থেকে এ মাইনাস ২ জন, সি গ্রেড থেকে বি গ্রেড ১১ জন, ডি থেকে বি গ্রেড ১ জন ও ডি থেকে সি গ্রেড পেয়েছেন ৪ জন শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, খাতা পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলেন। তার মধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধু প্রাপ্ত নম্বর গণনা করা হয়। গণনায় যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে ভুল হয়েছিল, তাঁদের সঠিক করে দেওয়া হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারুফ মোড়ল নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ঘরে উঁকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাকির (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ...
১৬ মিনিট আগে
‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব। আমার বাবার আর বাড়ি আসা হলো না। কি সর্বনাশ হলো বাবা আমার।’ এভাবেই আহাজারি করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো...
১৯ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে...
১ ঘণ্টা আগে