
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’

গ্যাস ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ‘আমাদের একটু সময় দেন। এক থেকে দুই বছরের মধ্যে সারা বাংলাদেশে বিদ্যুতের এমন একটি অবস্থা তৈরি করব এবং শিল্পকারখানায় গ্যাসের এমন অবস্থা তৈরি করব যে, এক মিনিটের জন্যও যাবে না।’

বিএনপির নেতা-কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে দিয়েছিল একদল শিক্ষার্থী। তাদের এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।