
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১ মিনিটে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আজকের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রথম শাহাদতবরণ করেন আমাদের রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ এবং চট্টগ্রামের কৃতী সন্তান ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদী সরকারের বুলেটে যখন তাঁদের বুক ঝাঁজরা করে দেওয়া হয়েছিল। তারপর থেকেই এই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। যার ফলশ্রুতিতে গত ৫ আগস্ট পুরো জাতির অংশগ্রহণে আমরা চূড়ান্ত সফলতা লাভ করি এবং ফ্যাসিবাদের পতন ঘটে।’
তিনি আরও বলেন, ‘আজকের এই দিনটিকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করব। ১৬ জুলাইসহ পুরো জুলাই গণ-অভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার একটি নির্বাচিত ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছে। ইনশা আল্লাহ, বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ভর করে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সর্বস্তরের মানুষকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
১০ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১৩ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১৪ ঘণ্টা আগে