
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের বাংলাভাষী মুসলিমদের আবারও বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী বলে আখ্যা দিয়েছেন। তিনি ভারতীয় আদালতের রায়ের কথা উল্লেখ করে তাদের ‘মিয়া মুসলিম’ বলে উল্লেখ করে বলেছেন, বাপু মহাত্মা গান্ধী বেঁচে থাকলে এই তথাকথিত অভিবাসী বিতাড়ন ইস্যুতে আসামবাসীর পাশে দাঁড়াতেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতীয় এবিপি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ১৯৮২ সালে গান্ধীকে নিয়ে সিনেমা তৈরির আগে তাঁর সম্পর্কে খুব কমই জানত পৃথিবীর মানুষ। বিশ্বের কাছে গান্ধীর মাহাত্ম্যকে তুলে না ধরার জন্য তিনি আকারে-ইঙ্গিতে ভারতের জাতীয় কংগ্রেস পার্টিকে দোষারোপ করেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু। তবে নেতাজি নামেই ভক্তদের কাছে পরিচিত তিনি। ১৮৯৭ সালের আজকের দিনে অর্থাৎ ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু।