
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত সিনেমায় মনোজ অভিনয় করছেন মহাত্মা গান্ধীর চরিত্রে। তবে এখনো সিনেমার নাম কিংবা মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় গান্ধীর চরিত্রে মনোজের লুক। দেখা যায়, একটি জনসভায় অনুগামীদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন মহাত্মা গান্ধী। লুক প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন মনোজ।
নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত এ সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্লা। জানা গেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অনেকটাই অজানা ২১ দিনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। নতুন এই সিনেমা প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি শুধু ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণ নয়, বরং সেই গুরুত্বপূর্ণ সময়ের আবেগ, মানবিক দিক এবং চরিত্রগুলোর অন্তর্লোককে তুলে ধরবে।
এদিকে ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মনোজ বাজপেয়ি অভিনীত ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। অরবিন্দ আদিগার বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন বেন রেখি। এই সিনেমায় প্রথমবার মনোজের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।

মৃত্যুর ৯ মাস পর সম্মানজনক এমি অ্যাওয়ার্ড লাভ করেছেন হলিউডের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা রব রাইনার। ‘দ্য বেয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
১ ঘণ্টা আগে
সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছের প্রতি তাঁর দুর্বলতার কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
বিবাহবিচ্ছেদ হওয়া দীপা নামের এক নারীকে ঘিরে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বানিয়েছেন লিসা গাজী। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর গত বছরের ১৯ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে।
১ ঘণ্টা আগে
‘দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’—কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।
১১ ঘণ্টা আগে