
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পোর্ট্রেটটির জন্য ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠতে পারে বলে অনুমান করেছিল নিলামঘর বনহ্যামস। কিন্তু সেটি প্রত্যাশার অনেক বেশি দামে বিক্রি হয়েছে। এটি ১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন আঁকেন। মহাত্মা গান্ধী তখন লন্ডন সফরে গিয়েছিলেন।
বনহ্যামস জানিয়েছে, এটি সম্ভবত একমাত্র অয়েল পেইন্টিং বা তৈলচিত্র যার জন্য মহাত্মা গান্ধী নিজে চিত্রকরের সামনে বসেছিলেন। এই পোর্ট্রেটটি আঁকা হয়েছিল ১৯৩১ সালে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স উপলক্ষে। সে সময় গান্ধী ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা করতে লন্ডন গিয়েছিলেন।
বনহ্যামস আরও জানিয়েছে, এই তৈলচিত্রটির চিত্রকর ক্লেয়ার লেইটন ছিলেন সেই অল্প কয়েকজন শিল্পীর একজন, যিনি গান্ধীর কার্যালয়ে প্রবেশের অনুমতি পেয়েছিলেন এবং একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তাঁর ছবি আঁকার সুযোগ পান। ১৯৮৯ সালে লেইটনের মৃত্যুর পর থেকেই এই চিত্রকর্মটি তাঁর পরিবারে উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত ছিল।
বনহ্যামস জানায়নি কে এটি কিনেছেন এবং এটি জনসমক্ষে প্রদর্শন করা হবে কি না, তা-ও এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতজুড়ে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয়দের কাছে তিনি ‘জাতির জনক’ হিসেবে পরিচিত।

ইউরোপে অপরাধী চক্রগুলো ক্রমেই মানুষ ও মাদক—দুই ধরনের চোরাচালানেই অভিবাসী পাচারের রুটগুলোকে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী টাস্কফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগে
কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে