ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের প্রচারণা বিজ্ঞাপন থেকে প্রয়াত মাওলানা আবুল কালাম আজাদের ছবি বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর দুঃখ প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের ৮৫ তম প্লেনারি অধিবেশন উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রচারণামূলক বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনে রয়েছেন ভারতের সাবেক কংগ্রেস নেতা ও প্রধানমন্ত্রীরা। রয়েছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো ব্যক্তিত্ব। এ ছাড়া তালিকায় বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবিও। কিন্তু বাদ পড়েছে মাওলানা আবুল কালাম আজাদের ছবি।
এরপরই কংগ্রেসের এই বিজ্ঞাপন নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কংগ্রেসের সমালোচনা করে বিজেপির পক্ষ থেকে সমালোচনা করে বলা হয়, ‘এটা কংগ্রেসের দ্বিচারিতার উদাহরণ। ভোটের স্বার্থেই হয়তো ইচ্ছাকৃত ভুল করেছে কংগ্রেস।’ দলের সাবেক নেতা গুলাম নবি আজাদ কটাক্ষ করে বলেন, কংগ্রেসের এই বিজেপি ঘেঁষা আচরণের জন্য তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ ক্ষমা চান। তিনি টুইট করে করে জানান, ‘এই ভুল ক্ষমার অযোগ্য। দ্রুত ভুল সংশোধন করে বিজ্ঞাপনটি আবার নতুন করে প্রকাশ করা হবে।’ এমন গাফিলতির জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নাম মাওলানা আবুল কালাম আজাদ। কংগ্রেসের সাবেক এই নেতা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১০ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১০ ঘণ্টা আগে