
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার’ আহ্বান জানানোয় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যের হাতা শহরে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে পাতেরিয়ার মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার পাওয়াই থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মোদিকে নিয়ে রাজা পাতেরিয়ার একটি মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায় প্রস্তুত হতে’ আহ্বান জানান পাতেরিয়া। সমবেত দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মোদি নির্বাচনী ব্যবস্থাকে শেষ করছেন। ধর্ম, বর্ণপ্রথা, ভাষার ভিত্তিতে দেশের মানুষকে বিভক্ত করবেন। দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা ভয়ানক বিপদে। যদি সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে মোদিকে হত্যায় প্রস্তুত হন।’
কংগ্রেস নেতার এই আক্রমণাত্মক আহ্বানের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পাতেরিয়াকে গ্রেপ্তারের দাবি জানান বিজেপির অনেক নেতা।
সমালোচনার মুখে আরেকটি ভিডিও বার্তায় পাতেরিয়া নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। পাতেরিয়া বলেন, ‘হত্যা’ বলতে পরাজয় বুঝিয়েছেন তিনি। কংগ্রেসের এই নেতা আরও দাবি করেন, তিনি মহাত্মা গান্ধীর অহিংস নীতি অনুসরণ করেন। সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করার আহ্বান জানাতে চেয়েছেন তিনি।
এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যে রাজা পাতেরিয়ার এমন বক্তব্যে চাপের মুখে পড়েছে কংগ্রেস। পাতেরিয়ার বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যারা ‘ভারত জোড়ো যাত্রা’ করছে, তাদের ‘আসল চেহারা’ বেরিয়ে আসছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৮ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৯ ঘণ্টা আগে