
ভারতীয় মুদ্রা রুপির নোটে এবার দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ব্যবহারের দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর মতে লক্ষ্মী–গণেশের ছবি ব্যবহার করা হলে রুপির অবমূল্যায়নের হার কমতে পারে, বাড়তে পারে মান। স্থানীয় সময় আজ বুধবার ভারতের রাজধানী দিল্লিতে কেজরিওয়াল জানান, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে চিঠিও দেবেন।
অরবিন্দ কেজরিওয়ালের মতে, মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ার নোটে যদি দেবতা গণেশের ছবি থাকতে পারে তবে ভারতেও লক্ষ্মী-গণেশের ছবি রাখা উচিত। বর্তমানে ভারতীয় নোটে কেবল দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করা হয়।
বিষয়টি উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাব, রুপির এক পিঠে থাকবে মহাত্মা গান্ধীর ছবি এবং অন্য পিঠে থাকবে লক্ষ্মী ও গণেশের ছবি। এটা হলে ভগবানের আশীর্বাদে ডলারের তুলনায় টাকার মূল্য হ্রাসের ধারা অনেকটা কমতে পারে বলেও তিনি মনে করেন। কেজরিওয়াল বলেন, ‘আমি যেমনটা বলেছি—দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাদের অনেক চেষ্টা চালাতে হবে। আমাদের প্রচেষ্টা তখনই ফলপ্রসূ হয় যখন আমরা দেব-দেবীর আশীর্বাদ পাই। নোটের একপাশে গণেশ ও লক্ষ্মীর ছবি এবং অন্যপাশে গান্ধীর ছবি থাকলে পুরো দেশই আশীর্বাদ পাবে।’
কেজরিওয়ালের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন, বিজেপির হিন্দু ভোট ব্যাংকের ভাগ নিতেই অরবিন্দ কেজরিওয়াল এ ধরনের দাবি তুলেছেন। তবে অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে গান্ধীর বদলে ভারতীয় রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপানোর দাবি উঠেছে। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী এই দাবি তুলেছেন। উল্লেখ্য, এই সংগঠনটিই গত দুর্গা পূজার সময় অসুরকে গান্ধীর রূপে সাজিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

ইউরোপে অপরাধী চক্রগুলো ক্রমেই মানুষ ও মাদক—দুই ধরনের চোরাচালানেই অভিবাসী পাচারের রুটগুলোকে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী টাস্কফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগে
কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে