ভারতীয় ফুটবল

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের ঘড়িতে তখন ৮৭ মিনিট। সেমিফাইনালে বাংলাদেশ বিদায় নেওয়ার পরও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি নীরব ছিল না। মাঠের উত্তাপ ছুঁয়ে যাচ্ছে হেমন্তের রাত। আর মাত্র কয়েক মিনিট—তারপরই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল গড়াবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই আবদুল রাবিহর কর্নার, জটলার ভেতর

পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারত
সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। দারুণ ফুটবল খেলা দলটিকে কালকের শিরোপা লড়াইয়ে এগিয়ে রাখছেন অনেকেই। তবে দশম শিরোপার লক্ষ্যে নামার আগে পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারতের প্রধান কোচ নওশাদ মুসা।

ফাইনালে বাংলাদেশ উঠলে কী করবে ভারত
সেমিফাইনালে ভুটানের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কাকে চান, এমন প্রশ্নে সরাসরি কারও নাম বলেননি ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তবে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠলে নিজে

ভিএআরের নাটক পেরিয়ে ফাইনালে ভারত
দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচটা যে এতটা জমিয়ে তুলতে পারে ভুটান, তা হয়তো বিরতির সময় ভাবেনি কেউ। প্রথমার্ধে ভারতের আধিপত্য ছিল স্পষ্ট। আক্রমণে ধার, মাঝমাঠে নিয়ন্ত্রণ—সব মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে ভুটানকে মনে হচ্ছিল অসহায়। কিন্তু বিরতির পর বদলে গেল ম্যাচের চিত্র। এক গোল শোধ করে লড়াইয়ে ফিরল ভুটান












