
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পরশু ভারত-পানামা প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছে। ম্যাচ জিততে না পারায় লজিস্টিকাল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ক্রিস্টিয়ানসেন। পানামা কোচের মতে বেঙ্গালুরুর যানজট পেরিয়ে কান্তিরাভা স্টেডিয়ামে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। সেটা দলটির পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। ১-১ গোলে ড্রয়ের পর ক্রিস্টিয়ানসেন বলেন, ‘আমি চাই না এটা কারও কাছে অজুহাত হিসেবে মনে হোক। কিন্তু যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে থেকে স্টেডিয়ামে পৌঁছানো সহজ নয়। এখানকার লজিস্টিকস এবং যাতায়াত ব্যবস্থাও বেশ জটিল ছিল। মাঠের ভেতরে ও বাইরে আমরা কীভাবে বিষয়গুলো পরিচালনা করছি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ, আমাদের খেলোয়াড়দের জন্য আরও ভালো ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল।’
ভারত এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৭। পানামা অবস্থান করছে ৪৬ নম্বরে। এমনকি জুন-জুলাইয়ে মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপে অংশও নিয়েছিল তারা। যদিও তারা তিন ম্যাচের তিনটিতে হেরে গ্রুপপর্বেই বিদায় নিয়েছিল। পরশু বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পাঁচ ফুটবলারকে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দেন ক্রিস্টিয়ানসেন।
পাঁচ পরিবর্তনের ম্যাচে হারতেও পারত পানামা। ৪১ মিনিটে ভারত এগিয়ে যায় রায়ান উইলিয়ামসের গোলে। বিরতির পরও দীর্ঘ একটা সময় গোল বঞ্চিত ছিল পানামা। ৬৮ মিনিটে সমতাসূচক গোল করেন ওমর ভ্যালেন্সিয়া। ১-১ গোলে ড্রয়ের পর নিজের কাঁধেই দায় নিয়েছেন ক্রিস্টিয়ানসেন। পানামা কোচ বলেন, ‘একটি প্রজন্মের পরিবর্তন সহজ নয়। আজ (পরশু) পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেছে। ফলাফলের দায় আমার।’
লজিস্টিকাল ব্যবস্থাপনা নিয়েই বেশি অসন্তোষ প্রকাশ করেন ক্রিস্টিয়ানসেন। ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর পানামা কোচ বলেন, ‘ভ্রমণ ও লজিস্টিকসের কারণে অনুশীলনের পর্যাপ্ত সময় আমরা পাইনি। তবে পাঁচ নতুন খেলোয়াড়কে শুরু করার সুযোগ দিতে পেরে আমি খুশি। এই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৬ দিনের ফিফা উইন্ডোতে ভারতের সূচিতে রয়েছে তিন ম্যাচ। যার মধ্যে গত পরশু পানামার বিপক্ষে ভারত ১-১ গোলে ড্র করেছে। এশিয়ার দলটি পরের দুই ম্যাচের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। ৩ অক্টোবর পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ৬ অক্টোবর ভারত খেলবে উরুগুয়ের বিপক্ষে।

শিরোপার মঞ্চে আবারও জাদু দেখালেন আনহেল দি মারিয়া। তাঁর জোড়া গোলে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ৩-১ গোলে হারিয়ে সুপারকোপা ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছে রোসারিও সেন্ট্রাল।
২৮ মিনিট আগে
নতুন ফিফা উইন্ডো শুরু করতে নেমে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে কোচ মরিসিও পচেত্তিনোর ১১ ফুটবলারের অভিষেক করানো নজর কেড়েছে অনেকের। যাঁদের মধ্যে আছেন কাভান সুলিভান।
১ ঘণ্টা আগে
ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে স্পেন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। এমন প্রত্যাবর্তনের পর দলের মানসিকতা ও জয়ের ক্ষুধায় সন্তুষ্ট স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে ম্যাচটি নিয়ে দলের ভেতরে ছিল তীব্র মতভেদ। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আইরিশ ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে