
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে দুই প্রার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদন শুনানির জন্য গ্রহণ করে আসন দুটির ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন...

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...

ঢাকা-৭ আসনে ভোটের ফলাফল ঘোষণা স্থগিত রেখে, ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ওই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লাহ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের একটি কক্ষ দখল করে দেদারসে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোট চলাকালে এ ঘটনা ঘটে। পরে সাময়িক বন্ধ থাকার পর ভোট গ্রহণ পুনরায় শুরু হয়।