
র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরা ঝুঁকিতে থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
রাজধানীর শেরেবাংলা নগরে রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাব মহাপরিচালক।
নির্বাচনে ঝুঁকির বিষয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, ‘ঝুঁকি অবশ্যই আছে— তবে সেই ঝুঁকি তাদের জন্য যারা নির্বাচনকে ব্যাহত করতে যাবে, জাল ভোট দিতে, ব্যালট বাক্স ছিনতাই কিংবা সহিংসতা সৃষ্টি করবে। ভোটের ফলাফল না মেনে নিয়ে যদি বিশৃঙ্খলা, নাশকতার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।’
র্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে তফসিল ঘোষণার আগ থেকেই র্যাব কাজ করছে। দেশের ৬৪ জেলা ও ৮ মেট্রোপলিটনে র্যাবের টিম মোতায়েন করা হয়েছে এবং স্ট্রাইকিং ও মোবাইল টিম প্রস্তুত রয়েছে।
এ কে এম শহিদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তিসংগত কারণ ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করতে পারবেন না। যদি কোনো সন্দেহজনক উপস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি নজরে আসে, তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে র্যাবপ্রধান বলেন, ‘গুরুত্বপূর্ণ ও সাধারণ উভয় ধরনের ভোটকেন্দ্রে ফোর্স মোতায়েন করা হয়েছে। র্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সবাই সমন্বিতভাবে মাঠে কাজ করছে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। সুতরাং, আমরা কোনো বড় আশঙ্কা করছি না। এবার সর্বাধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতাও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।’
নির্বাচনে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই জানিয়েছেন র্যাব মহাপরিচালক শহিদুর রহমান বলেন, ‘জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৭ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৭ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
৯ ঘণ্টা আগে