
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নিবন্ধিত অন্য প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
সালীম আহমাদ খান বলেন, ‘তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি গোপনীয়তা ভঙ্গ করেন, তবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।’
ইসি কর্মকর্তারা জানান, সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে। সেখানে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী এরই মধ্যে পোস্টাল ব্যালট পেয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন নিবন্ধন করেছেন।
ইসি সূত্রে আরও জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ব্যালট পেয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৫ মার্চের (রোববার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। এরপর বেলা ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
৩ ঘণ্টা আগে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দ্রুত আইনিপ্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...
১২ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সমর্থন প্রত্যাশা করে তেহরান। তারা বাংলাদেশ সরকারের প্রতি হামলার সরাসরি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী আজ বুধবার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগে
আজ বুধবার ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুই মন্ত্রী।
১৪ ঘণ্টা আগে