
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের দ্রুত ভোট প্রদান সম্পন্ন করে ব্যালট সংবলিত হলুদ খামটি ডাকযোগে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আজ শনিবার নির্বাচন কমিশনের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, যারা ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন করেছেন, তাঁরা ব্যালট পেপার পাওয়ার পর বিলম্ব না করে ভোট দিন। ভোট দেওয়ার পর নির্ধারিত হলুদ খামটি যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না। ব্যালট পাঠানোর জন্য নির্ধারিত হলুদ খামটিই ব্যবহার করতে হবে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ (OCV-SDI) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, পোস্টাল ব্যালটের প্রতি ভোটারদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এই বিপুলসংখ্যক ভোটারের ভোট যাতে সময়মতো গণনা করা যায়, সে জন্যই দ্রুত ডাকযোগে পাঠানোর তাগিদ দেওয়া হচ্ছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও নিজ নির্বাচনী এলাকার বাইরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মী এবং পুলিশ, সশস্ত্র বাহিনী বা জরুরি সার্ভিসে নিয়োজিত কর্মীদের সুবিধার্থে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ভোটাররা সহজেই নিবন্ধন করতে পেরেছেন। নির্বাচন কমিশন মনে করছে, পোস্টাল ব্যালটের এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে নির্বাচনের সার্বিক ভোট প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৭ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৭ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
৯ ঘণ্টা আগে