আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে দলটি। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এই আবেদন করে দলটি। আজ বৃহস্পতিবার নরসিংদী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গোলাম সারোয়ার তুষার তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেদনপত্রের কপি প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে প্রাথমিকভাবে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে আসনটি এনসিপি প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে কারণে জামায়াতের দলীয় প্রতীক ব্যালটে না রাখার আবেদন জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে সারোয়ার তুষার লেখেন, ‘জোট প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার মনোভাব প্রদর্শনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি।’
জানা গেছে, এনসিপি নেতাকে নরসিংদী-২ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে জোটের সিদ্ধান্ত ঘিরে জামায়াত নেতা-কর্মীদের মধ্যে অস্বস্তি ও টানাপোড়েন তৈরি হয়েছিল। জোটের সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলামী নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দিলেও দলটির মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসাইন শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। মনোনয়ন প্রত্যাহার করতে ২০ জানুয়ারি বাসা থেকে বের হওয়ার আগেই কর্মী-সমর্থকদের একাংশ নরসিংদী শহরের গাবতলী এলাকার আমজাদ হোসাইনের বাসায় জড়ো হন। তাঁরা আমজাদ হোসাইনের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করে বাসার গেটে তালা ঝুলিয়ে দেন এবং বিভিন্ন স্লোগান দেন। এতে বাসা থেকে বের হতে না পারায় নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে ব্যর্থ হন তিনি।
গোলাম সারোয়ার তুষার বলেন, ১১ দলীয় জোটের একক সিদ্ধান্ত ও ঐক্যবদ্ধ নীতির প্রতিফলন ঘটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়েছেন, নরসিংদী-২ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী সারোয়ার তুষার এবং প্রতীক ‘শাপলা কলি’। সে অনুযায়ী ব্যালট পেপারে যেন জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না থাকে, সে অনুরোধ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সৃষ্ট জটিলতার অবসান ঘটবে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ মিনিট আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩২ মিনিট আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৩৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
১ ঘণ্টা আগে