Ajker Patrika

দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত খুলছে ‘ইনোভেড ২০২৬’

আজকের পত্রিকা ডেস্ক­
দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত খুলছে ‘ইনোভেড ২০২৬’
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার চাহিদা বাড়তে থাকায় শিক্ষার্থীদের জন্য নতুন এক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম নিয়ে আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব (এনএসইউ এমআইবিসি)। দেশের প্রথম আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক কেস প্রতিযোগিতা ‘ইনোভেড ২০২৬’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য খুলে যাচ্ছে এক ভিন্নমাত্রার প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম।

ইনোভেড ২০২৬ এমন একটি আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক কেস প্রতিযোগিতা হিসেবে পরিকল্পিত, যা দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের বাস্তব বৈশ্বিক ব্যবসা পরিবেশের সঙ্গে সরাসরি সংযুক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেকোনো বিভাগের স্নাতক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। দল গঠনের ক্ষেত্রে সর্বনিম্ন তিনজন এবং সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে দল তৈরি করা যাবে, যেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রস-ইউনিভার্সিটি টিম গঠনের সুযোগ।

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়নি, যা এটিকে শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে। পুরো আয়োজনজুড়ে দুটি বাধ্যতামূলক এক্সপার্ট-লেড ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে এবং তিন ধাপে সম্পন্ন হবে প্রতিযোগিতাটি, যার মধ্যে রয়েছে TradeForge, StrategyCraft এবং GlobalPitch। সব মিলিয়ে এই প্রতিযোগিতার মোট প্রাইজ পুল নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা।

স্মার্ট টেকনোলজিসের টাইটেল স্পন্সরশিপ এবং ইয়ামাহা, পোলার আইসক্রিম ও নোভোএয়ারের স্পন্সরশিপ সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। করপোরেট স্পনসরশিপের এই শক্তিশালী সংমিশ্রণই বলে দিচ্ছে ‘ইনোভেড ২০২৬’ শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং বাস্তব ব্যবসা জগতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ঘটানোর একটি কৌশলগত উদ্যোগ। সুসংগঠিত পরিকল্পনার অংশ হিসেবে ইনোভেড ২০২৬ একটি নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করে পরিচালিত হবে।

প্রতিযোগিতার শুরুতে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম ওয়ার্কশপ, যা অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুতিমূলক ভিত্তি হিসেবে কাজ করবে। একই তারিখ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম রাউন্ড TradeForge। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি আয়োজন করা হবে দ্বিতীয় ওয়ার্কশপটি। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব StrategyCraft এবং দীর্ঘ প্রতীক্ষার পর ২৯ মার্চ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হবে ইনোভেড ২০২৬-এর প্রতিযোগিতামূলক যাত্রা।

ওয়ার্কশপ ১

ইনোভেড ২০২৬-এর যাত্রা শুরু হবে একটি অফলাইন ওয়ার্কশপ দিয়ে, যেখানে হোস্ট ভেন্যুতে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতিটি দল থেকে কমপক্ষে দুইজন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। এই সেশনে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আন্তর্জাতিক ব্যবসার মৌলিক ধারণা, কেস সলভিং কৌশল, মার্কেটিং ও বিজনেস অ্যানালাইসিস টুলস এবং প্রাথমিক ডাটা কালেকশন ও মার্কেটিং অ্যানালিটিক্স বিষয়ে দিকনির্দেশনা দেবেন। এটি প্রতিযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

ওয়ার্কশপ ২

রাউন্ড ১-এর ফলাফল ঘোষণার পর অনলাইনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ার্কশপটি। এখানে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা, গ্লোবাল অপারেশনাল স্ট্র্যাটেজি এবং বাস্তব করপোরেট অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন ইন্ডাস্ট্রি পাইওনিয়ার ও অভিজ্ঞ কর্পোরেট লিডাররা। প্রতিটি দলকে মেন্টরশিপের মাধ্যমে শেখানো হবে কীভাবে কৌশলগত জ্ঞানকে বাস্তব ও কার্যকর অপারেশনাল প্ল্যানে রূপান্তর করা যায়।

প্রতিযোগিতার রাউন্ডভিত্তিক বিবরণ

রাউন্ড ১: TradeForge

ইনোভেড ২০২৬-এর প্রথম ধাপ TradeForge অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনলাইনে। এই রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলোকে একটি বাস্তবভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা কেস দেওয়া হবে, যেখানে গ্লোবাল ট্রেড, নতুন বাজারে প্রবেশ কিংবা ক্রস-বর্ডার কৌশলগত চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে কেসটি বিশ্লেষণ করে একটি সুসংগঠিত ও কৌশলগত সমাধান অনলাইনে জমা দিতে হবে। এই রাউন্ড থেকে নির্বাচিত দলগুলো সেমিফাইনালে উত্তীর্ণ হবে।

সেমিফাইনাল রাউন্ড: StrategyCraft

সেমিফাইনাল রাউন্ড StrategyCraft-এ গুরুত্ব দেওয়া হবে কৌশলগত চিন্তাভাবনা ও নীতিনির্ধারণী সক্ষমতার ওপর। সঙ্গত কারণে সেমিফাইনাল রাউন্ডটির বিবরণ সম্পূর্ণরূপে প্রকাশ করা হচ্ছে না। অন-ক্যাম্পাস প্রেজেন্টেশনের সঙ্গে নতুন কিছুর সংযোজন রাউন্ডটিকে আকর্ষণীয় এবং ভিন্নরূপী করে তুলবে, যা প্রথম রাউন্ড কোয়ালিফাইয়ারদের জানিয়ে দেয়া হবে।

ফাইনাল রাউন্ড: GlobalPitch

চূড়ান্ত পর্ব GlobalPitch অনুষ্ঠিত হবে সরাসরি লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমে। ফাইনালিস্ট দলগুলোকে একটি আন্তর্জাতিক ব্যবসা-সংক্রান্ত চ্যালেঞ্জ প্রদান করা হবে, যেখানে দ্রুত বিশ্লেষণ ও কার্যকর কৌশল নির্ধারণের সক্ষমতা যাচাই করা হবে। বিচারকমণ্ডলীর সামনে উদ্ভাবনী চিন্তা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব প্রয়োগযোগ্য সমাধান উপস্থাপনের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।

সেমিফাইনাল থেকে শীর্ষ ৬টি দল এই ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেকোনো বিভাগের স্নাতক শিক্ষার্থীরা। সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জনের দল গঠনের সুযোগ থাকছে, যেখানে বিশেষভাবে আকর্ষণীয় হলো ক্রস-ইউনিভার্সিটি টিম গঠনের সুবিধা। অর্থাৎ, ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে কাজ করে নিজেদের চিন্তাধারা, বিশ্লেষণী দক্ষতা ও টিমওয়ার্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারবে।

ইনোভেড ২০২৬ এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। তবে প্রতিটি দলের কমপক্ষে দুজন সদস্যের জন্য আয়োজিত বিশেষ ওয়ার্কশপে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এসব ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ব্যবসার বাস্তব সমস্যা, কেস সলভিং টেকনিক এবং কৌশলগত বিশ্লেষণের প্রয়োজনীয় ধারণা অর্জন করতে পারবে; যা ভবিষ্যতের করপোরেট ও গ্লোবাল ক্যারিয়ারের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে।

বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সবকিছু মিলিয়ে, ইনোভেড ২০২৬ কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি উদ্ভাবনী চিন্তা এবং আন্তর্জাতিক ব্যবসা-বোধ গড়ে তোলার একটি পরীক্ষিত মঞ্চ। প্রতিযোগিতার গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ব্যবসা জগতে প্রস্তুত হওয়ার একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও মূল্যায়ন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইভেন্টটি।

রেজিস্ট্রেশন লিঙ্ক: https://tinyurl.com/innovade-2026/

ইভেন্ট লিঙ্ক: https://facebook.com/events/s/smart-technologies-presents-in/1961163164463549/

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

নির্বাচনে ১৬ সংস্থা থেকে ৩৪,৪৪২ জন পর্যবেক্ষক, বিএনপির উদ্বেগ

‘বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’

শবে বরাতের রোজার নিয়ম ও ফজিলত

রুজভেল্ট হোটেল: নিউইয়র্কের কেন্দ্রে ১০০ কোটি ডলারের সম্পদ পাকিস্তানের হাতে এল কীভাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত