
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এ সমাবর্তনে প্রায় ১ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তৌহিদ হোসেন উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন। তিনি তাঁর বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া সমাবর্তনে কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনজন মেধাবী শিক্ষার্থীকে আইইউবিএটির প্রতিষ্ঠাতা ‘মিয়ান স্বর্ণপদক’ দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতু। তাঁদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জনের জন্য শাহরিন খন্দকার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমউল্যা মিয়ান পুরস্কার লাভ করেন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৭ ঘণ্টা আগে