
আত্মীয়তার প্রতীকে নারীকে আবদ্ধ করার প্রবণতা একধরনের আধিপত্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, শিক্ষা, রাজনীতি ও কর্মক্ষেত্রে নারীকে পূর্ণ নাগরিক হিসেবেই স্বীকৃতি দিতে হবে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির (উইনড) উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাবি অধ্যাপক বলেন, ইসলাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় এবং ধর্মের নামে নারীবিদ্বেষ ছড়ানো ইসলামি নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। ইসলামের নৈতিকতা ইখলাস, আখলাক ও হকের ওপর প্রতিষ্ঠিত, অথচ নারীর বিরুদ্ধে কটূক্তি, চরিত্রহনন ও সামাজিক অধিকার হরণের মাধ্যমে এই তিন নীতিই লঙ্ঘন করা হচ্ছে।
নারীদের ‘মা-বোন’ পরিচয়ে সীমাবদ্ধ করে দেখার প্রবণতার সমালোচনা করে নাহরিন ইসলাম খান বলেন, শিক্ষা, রাজনীতি ও কর্মক্ষেত্রে নারীকে নাগরিক হিসেবেই স্বীকৃতি দিতে হবে। আত্মীয়তার প্রতীকে নারীকে আবদ্ধ করা একধরনের আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ।
নাহরিন ইসলাম বলেন, সমাজে শুধু ত্যাগী মা নয়, প্রতিবাদী ও বিপ্লবী মায়ের স্বীকৃতিও প্রয়োজন। ইতিহাস প্রমাণ করে, বহু সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পেছনে এমন নারীদের ভূমিকা রয়েছে।
আরও পড়ুন:

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
১ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।
২ ঘণ্টা আগে