
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দীর্ঘ ১১ বছর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি কোহলি। কখনো ফাইনালে, কখনোবা সেমিফাইনালে হোঁচট খেয়েছিলেন। তাঁর পারফরম্যান্সও ছিল না। সেরকমই এক টুর্নামেন্ট ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত দুই দিনের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরেছিল ভারত। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও কোহলি করেছিলেন কেবল ১ রান।
তিরুবনন্তপুরমে বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে। উইন্ডিজ শুরুর আগে জিও হটস্টারের সঙ্গে আলাপচারিতায় কোহলি পুরোনো ঘটনা সামনে এনেছেন। ভারতের তারকা ব্যাটার বলেন, ‘সেটা মেনে নেওয়া (নিউজিল্যান্ডের কাছে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হার) আমার কাছে অনেক কঠিন ছিল। মানসিক ধাক্কা সামলে ওঠা সহজ ছিল না। একেবারে ভেঙে পড়েছিলাম। পরের দুই মাস মানসিকভাবে বিধস্ত ছিলাম।’
বৃষ্টির কারণেই মূলত ভারত-নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল দুই দিনে গড়িয়েছিল। নিউজিল্যান্ড দুই দিন ব্যাটিং করে ৮ উইকেটে ২৩৯ রান জমা করেছিল। জবাব দিতে নেমে ৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। টপ অর্ডারের তিন ব্যাটার কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল প্রত্যেকেই ১ রান করে আউট হয়েছিলেন। রবীন্দ্র জাদেজা (৭৭) ও মহেন্দ্র সিং ধোনির (৫০) ব্যাটিংয়ে আশার সঞ্চার হলেও ভারত গুটিয়ে গিয়েছিল ২২১ রানে।
কোহলির মতে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল এক দিনে শেষ হলে ম্যাচের ফল ভিন্ন কিছুও হতে পারত। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ৩৭ বছর বয়সী ব্যাটার বলেন, ‘২০১৯ সাল আমাদের জন্য ছিল এক বড় ধাক্কা। ২৪০ রান… তারপর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলো। সেদিন যদি আমরা খেলতে পারতাম, পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু পরের সকালে নতুন বল হাতে তারা (নিউজিল্যান্ড) দুর্দান্ত বোলিং করেছিল। কন্ডিশনের সর্বোচ্চ সুবিধা নিয়ে আমাদের ওপর চাপ তৈরি করেছিল।’
ম্যানচেস্টার দুর্ঘটনার ঠিক চার বছর আগে ভারত সিডনিতে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল। সেমিফাইনালে ভারতকে ৯৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসনকে পুল করতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যাড হাডিনের তালুবন্দী হয়েছিলেন কোহলি। এই সেমিফাইনালেও তিনি (কোহলি) করেছিলেন ১ রান। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে ভারতের তারকা ব্যাটার বলেন, ‘২০১৫ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানার কথা ছিল। আর অস্ট্রেলিয়া স বসময়ই কঠিন প্রতিপক্ষ। আমরা সবসময়ই জানতাম ম্যাচে যদি রান বেশি হয় (অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩২৮ রান করেছিল), তাহলে কাজটা কঠিন হবে। হয়েছিল ঠিক সেটাই। তারা অসাধারণ খেলেছিল।’
২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—ক্যারিয়ারে এই চারটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা জেতেন কোহলি। গতকাল তিনি জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারতের জার্সিতে এখন কেবল ওয়ানডেই খেলছেন তিনি। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২ অক্টোবর নিউ চন্ডীগড়ে তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
১ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
২ ঘণ্টা আগে
শিরোপার মঞ্চে আবারও জাদু দেখালেন আনহেল দি মারিয়া। তাঁর জোড়া গোলে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ৩-১ গোলে হারিয়ে সুপারকোপা ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছে রোসারিও সেন্ট্রাল।
২ ঘণ্টা আগে
নতুন ফিফা উইন্ডো শুরু করতে নেমে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে কোচ মরিসিও পচেত্তিনোর ১১ ফুটবলারের অভিষেক করানো নজর কেড়েছে অনেকের। যাঁদের মধ্যে আছেন কাভান সুলিভান।
৩ ঘণ্টা আগে