Ajker Patrika

বাটলার যা করলেন, তা করতে পারেননি কোহলি-পোলার্ডরাও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৭
বাটলার যা করলেন, তা করতে পারেননি কোহলি-পোলার্ডরাও
জস বাটলার এবং বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

কার্ডিফে গত রাতে ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি কাইরন পোলার্ড দেখেছেন কি না, জানা নেই। তবে পরিসংখ্যান যদি ঘেঁটে দেখেন, তাহলে নিশ্চিত তাঁর রেকর্ড ভাঙার খবর পেয়ে যাওয়ার কথা। মাত্র ১ রানের ব্যবধানে পোলার্ডকে ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন বাটলার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাটলার ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩০ রান। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তিনি ৫২৮ ম্যাচ খেললেও ব্যাটিং করেছেন ৪৯৭ ইনিংসে। দুইয়ে থাকা কাইরন পোলার্ডের রান ১৪৯৯৯। তিনি ৭৫৪ ম্যাচের ৬৭১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন।

পোলার্ডসহ টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে আছেন ছয় ব্যাটার। অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও জেমস ভিন্স করেছেন ১৪৫৮১, ১৪৫৬২, ১৪২৮৪, ১৪২১৮ ও ১৪১৮৭ রান। পোলার্ড ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন। সবশেষ ১২ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছেন।

বাটলারের বয়স ৩৬ বছর হলেও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। পোলার্ডের সঙ্গে বাটলারের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের প্রতিযোগিতা আরও কিছু দিন চলবে। সেই তুলনায় কোহলি একটু পিছিয়েই আছেন। বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন তিনি। খেলেন কেবল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

বাটলারের রেকর্ড গড়ার রাতে ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। কার্ডিফে শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.১ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান করে ফেলে ইংলিশরা। ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিয়াম ডসন। ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়ে দুটি ক্যাচও ধরেছেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সাত রানসংগ্রাহক
ব্যাটাররানইনিংস
জস বাটলার১৫০০০৪৯৭
কাইরন পোলার্ড১৪৯৯৯৬৭১
অ্যালেক্স হেলস১৪৫৮১৫৩১
ক্রিস গেইল১৪৫৬২৪৫৫
ডেভিড ওয়ার্নার১৪২৮৪৪৩৮
বিরাট কোহলি১৪২১৮৪১৩
জেমস ভিন্স১৪১৮৭৪৯০
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত