
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি নগরভবনে প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে সিসিক প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি দেশের উন্নয়নে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেটের উন্নয়নে অতীতের মতো সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন প্রমুখ বক্তব্য দেন। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সোমবার পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
১২ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল
১৬ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।
১৮ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
১৮ মিনিট আগে