
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার মো. রহিমকে (৪৫) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ নির্দেশ দেন।
এর আগে রহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি রহিম স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত। মামলার তদন্তে গ্রেপ্তার আসামি শুটার জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে জিন্নাত বলেছেন, আসামি রহিম গুলি করেছেন মুছাব্বিরকে। ভিডিও ফুটেজ পর্যালোচনায়ও এ ঘটনার সত্যতা পাওয়া যায়। মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার, মূল হোতা চিহ্নিতকরণ, ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্তকরণসহ ঘটনায় ব্যবহৃত আর্থিক লেনদেনের উৎস শনাক্তের জন্য আসামিকে সাত দিনের পুলিশি রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ২৩ জানুয়ারি রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নরসিংদীর অস্ত্র মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৭ জানুয়ারি রাত ৮টা ১০ মিনিটের দিকে তেজতুরী বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাসার উদ্দেশে রওনা দেন মুছাব্বির। এর ১০ মিনিট পর আহছানউল্লাহ ইনস্টিটিউটের সামনে চার থেকে পাঁচজন তাঁর গতি রোধ করে গুলি করেন। গুলিতে মুছাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদ তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও গুলি করা হয়। হামলাকারী ব্যক্তিরা তাঁদের মৃত ভেবে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ জানুয়ারি মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর গত ১০ জানুয়ারি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই শুটারের একজন জিন্নাত, মূল সমন্বয়কারী মো. বিল্লাল, ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির এবং ঘটনার আগের দিন ঘটনাস্থল রেকি করা মো. রিয়াজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে জিন্নাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছেন।

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান
২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
৭ মিনিট আগে
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও তিন বহিরাগত রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে
৩৭ মিনিট আগে