
লালমনিরহাটের উপজেলা ভূমি অফিসগুলোতে কর্মরত ছয়জন কর্মচারীর বদলিসংক্রান্ত বিভাগীয় কমিশনার অফিসের আদেশ আড়াই মাসেও কার্যকর করা হয়নি। দীর্ঘদিন একই স্টেশনে কর্মরত থাকায় সেবার মানে স্বজনপ্রীতিসহ নানান জটিলতা দেখা দিয়েছে।
জানা গেছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে লালমনিরহাটের পাঁচটি উপজেলা ভূমি অফিসে কর্মরত ছয়জন কর্মচারীকে নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বদলির আদেশ দেন রংপুর বিভাগীয় কমিশনার অফিস। গত ১৩ মে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করেন সহকারী কমিশনার সাদরুল আলম। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।
বদলির আদেশপ্রাপ্তরা হলেন সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সুভাস চন্দ্র বর্মন, আদিতমারী উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার উত্তম কুমার রায়, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বিমল চন্দ্র বর্মন, একই অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাগর আলী, হাতীবান্ধা উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিজানুর রহমান ও পাটগ্রাম উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার আল মামুন। তাঁদের নীলফামারী ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে।
ছয়জন কর্মচারীর জেলা বদলির এই চিঠি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে সেখান থেকে গত ১৫ মে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এর অনুলিপি পাঠানো হয়। কর্মচারীদের বদলির আদেশের চিঠি চালাচালির প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও বদলির কোনো পদক্ষেপ নেই। কমিশনার কার্যালয়ের এই নির্দেশনা যেন ভুলেই গেছে বদলির আদেশ পাওয়া কর্মচারী থেকে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারাও।
নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের একজন কর্মচারী বলেন, দীর্ঘদিন একই স্টেশনে চাকরির সুবাদে অনিয়মের রাজত্ব কায়েম করেছেন তাঁরা। তাঁরা প্রায় সবাই আওয়ামী দোসরের আশীর্বাদপুষ্ট কর্মচারী। এ কারণে তাঁদের জেলার বাইরে বদলির আদেশ এসেছে। জেলার বাইরে চাকরি করলে ফাঁকিবাজি করতে পারবেন না। তাই বদলির আদেশটি ক্ষমতার জোরে লাল ফিতায় আটকে রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারওয়ার বলেন, কমিশনার অফিস থেকে প্রাপ্ত আদেশটি সংশ্লিষ্ট ইউএনও ও ভূমি অফিসে পাঠানো হয়েছে। তাঁরা কেন এখন পর্যন্ত তা কার্যকর করেনি, তা খতিয়ে দেখে দ্রুত কার্যকর করা হবে।

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সোমবার পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
১১ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল
১৫ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।
১৭ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
১৭ মিনিট আগে