
নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন হওয়া সদস্যরা সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতি থাকায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন।
বিজিবি সদর দপ্তর আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মোতায়েন হওয়া সদস্যরা দায়িত্ব পালন করবেন।

দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মন্ত্রিসভার গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের ব্যক্তিগতভাবে টেলিফোনে আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৮ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও সংবিধানে না থাকার যুক্তিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। যদিও আজ মঙ্গলবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ উভয় শপথ নেওয়ার কথা ছিল তাঁদের। সে অনুযায়ী, সরকারের প্রস্তুতিও নেওয়া ছিল।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের শপথকক্ষে এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। এরপর, সংসদে সরকারি দলের জন্য নির্ধারিত সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
৩১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন।
৩৬ মিনিট আগে