
নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোররাতে চিলমারী ইউনিয়নের পল্টির মোড় এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনী বেজ ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শুটারগান, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাঁসুয়া, একটি চাপাতি ও একটি ছুরি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকা ও পদ্মার চরাঞ্চলের কেন্দ্রগুলোসহ সব ভোটকেন্দ্রে বিজিবির নজরদারি রয়েছে। এ ছাড়া অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে টহল জোরদার করা হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন টেঁটাবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের গাজী মার্কেটে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়েছেন ইমরান হোসেন (২৮)
৪ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক রাতে সিসিটিভির আশপাশে ঘোরাঘুরি করছিল।
২০ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বিএনপি নেতা (বহিষ্কৃত) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সিদ্ধান্তের জন্য নির্বাচনের পর সময় নির্ধারণ করেছে।
২১ মিনিট আগে