বাণিজ্য মেলা

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা
আজ সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে দুটি ট্রাক্টরসহ পুরোনো বাণিজ্য মেলার মাঠে যান। সেখানে মেলার অবশিষ্ট স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করেন তাঁরা।

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের
গবেষণা মাঠ রক্ষা ও সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’।

স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে বাণিজ্য মেলার গণশৌচাগার স্থাপন করায় দুর্গন্ধে শিক্ষার পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শৌচাগার সরানোর দাবিতে বুধবার নগরীতে মানববন্ধন করেছে তারা।

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের জেলা ক্রিকেট স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে।










