দীর্ঘ ২৯ বছর পর বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই মেলা আগামী বছর থেকে আর ‘আন্তর্জাতিক’ থাকবে না। এখন থেকে এর নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা’ (ডিটিএফ)। বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণ এবং পণ্যের মান নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল সোমবার ইপিবির ১৪৮ তম পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
নাম পরিবর্তনের কারণ
ডিআইটিএফের মূল লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা এবং স্থানীয় বাজারের সঙ্গে পরিচিতি ঘটানো। তবে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাস্তবে দেখা যাচ্ছে যে, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ না নিয়ে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে মেলায় স্টল দিচ্ছে।
এতে করে পণ্যের মান যাচাই করা যাচ্ছে না এবং অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে তৈরি পণ্যকে বিদেশি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই বাস্তবতার নিরিখেই মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ব্যাপারে বোর্ডের কিছু সদস্য বিরোধিতা করলেও ইপিবির চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সিদ্ধান্তে অনড় ছিলেন। ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, নামে আন্তর্জাতিক হলেও এটি প্রকৃত অর্থে আন্তর্জাতিক মেলা নয়, তাই এই পরিবর্তন জরুরি ছিল।
একই সভায় ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রতিটি মেলার কার্যকারিতা বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশের ব্যবসা সম্প্রসারণ হয়।
এদিকে, রপ্তানিমুখী শিল্প খাত ও উৎপাদকদের জন্য নতুন বৈশ্বিক বাজার তৈরির লক্ষ্যে ইপিবি একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী নভেম্বরে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এই মেলা আয়োজনের অনুমোদনও দেওয়া হয়েছে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, এই ধরনের সোর্সিং মেলা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশি পণ্যের পরিচিতি বাড়বে এবং দেশের সক্ষমতা তৈরি হবে।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৭ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
২১ ঘণ্টা আগে