
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের জেলা ক্রিকেট স্টেডিয়ামে মেলার উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ‘দেশীয় পণ্যকে সাধারণ মানুষের কাছে পরিচিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি বর্তমান জ্বালানি-সংকটের কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিদ্যুৎ সাশ্রয়ের ওপর জোর দিয়ে তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, ‘মেলা প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।’ পাশাপাশি মেলায় মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইকবাল আহমেদ চৌধুরী অপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মাসব্যাপী এই মেলায় দেশীয় বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক পণ্যের সমাহার থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
২১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে অপর গ্যাংয়ের দ্বন্দ্ব, মারামারি সংবাদের শিরোনাম হয়ে উঠছে। আবার কখনো কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত, নিহত হওয়ার ঘটনাও সংবাদে উঠে আসছে। এমনি পরিস্থিতিতে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ
৩০ মিনিট আগে