
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে আজ সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন। আগামী ১ জুন সকাল ৯টা থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু

বাংলাবান্ধা স্থলবন্দরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়। এই সময় তাঁর কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার জব্দ করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড। ১১৭ ফুট উচ্চতায় এই স্ট্যান্ডে ওড়ানো হয়েছে লাল-সবুজের পতাকা। আজ মঙ্গলবার বেলা ৩টায় ফ্ল্যাগস্ট্যান্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।