
ভারতের শিলিগুড়িতে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার পাশাপাশি ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক নারী ও তাঁর তিন সন্তানকে এবং গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে পুশ ইন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ফেরত আসা তরুণী পপি রায় এক বছর ধরে শিলিগুড়িতে বসবাস করছিলেন। অপরদিকে সন্তানসহ পুশ ইন হওয়া নারী জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন মুম্বাইয়ে ছিলেন এবং মুম্বাই পুলিশ আটক করার পর বিএসএফ তাঁদের সীমান্ত দিয়ে পাঠায়। অভিযুক্ত ব্যক্তিদের বিজিবি ও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত তিন মাসে পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ১৫৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদী পারাপারের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে সজীব সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব সরকার উপজেলার রাউতারা গ্রামের মজিদ সরকারের ছেলে।
১২ মিনিট আগে
বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্য...
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের কৃষকদের জন্য ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ নামের সাময়িক সার বিতরণ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ। সার প্রাপ্তি নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আসছে রবি মৌসুমে (মধ্য অক্টোবর-মধ্য মার্চ) জেলার কৃষকদের মাঝে কার্ডের মাধ্যমে সার বিতরণ করা হবে।
২২ মিনিট আগে