
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। আজ বৃহস্পতিবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য সহজতর করার জন্য বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু ও স্থলবন্দর দিয়ে নেপাল থেকে পাথর আমদানির আবেদন করেন।
এ সময় রাষ্ট্রদূত পাথর রপ্তানি বিষয়ে প্রতিবেশ রক্ষার্থে নেপালের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকার জানিয়ে ভবিষ্যতে আইন শিথিল হলে তা করা যেতে পারে বলে মত দেন।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্পাদক কুদরত-ই-খোদা মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কয়েকটি প্রস্তাব রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করি। তিনি সেগুলো নেপালের সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।’
নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দরের জিএম মো. হাবিবুর রহমান ও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা নজরুল ইসলাম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে