
বাংলাবান্ধা স্থলবন্দর, যা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—চারটি দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র স্থলবন্দর; বর্তমানে সংকটে রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৯১ কোটি টাকা রাজস্ব আয় হলেও এখন আমদানি অর্ধেক কমে গেছে, যার কারণ ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হওয়া।
এ সমস্যা শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন নিয়মের কারণে, যেখানে ভুটানের পণ্যবাহী ট্রাকের জন্য বাধ্যতামূলক স্লট বুকিং চার্জ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাবান্ধা বন্দরে কার্যত স্থবিরতা নেমে এসেছে। এ ছাড়া রাজস্ব কমেছে এবং শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন।
একসময় বাংলাবান্ধা বন্দর বহুজাতিক পণ্য আমদানি-রপ্তানির কেন্দ্র ছিল, তবে বর্তমানে এটি মূলত পাথর আমদানিনির্ভর বন্দর হয়ে উঠেছে। বিশেষত ভুটানের পাথর ভালো গুণমানের হওয়ায় এবং রাষ্ট্রীয় শুল্ক সুবিধা থাকায় ব্যবসায়ীরা মূলত ভুটানের পাথর আমদানিতে আগ্রহী। ভারতের তুলনায় কম খরচে পাথর পাওয়া যায়, যা দীর্ঘদিন ধরে ভারত ও ভুটানের ব্যবসায়ীদের মধ্যে স্নায়ুযুদ্ধের কারণ হয়েছে।
২০২৩ সালে ভারতের ফুলবাড়ী বন্দরের ট্রাকচালক ও ব্যবসায়ীদের আন্দোলনের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথমে ভুটানের পণ্যবাহী ট্রাকের জন্য ৩ হাজার থেকে ৫ হাজার টাকা স্লট বুকিং চার্জ আরোপের চেষ্টা করেছিল, যা তখন কার্যকর হয়নি। তবে ২০২৪ সালের জানুয়ারিতে একই দাবি পুনরায় উঠলে রাজ্য সরকার নতুন করে স্লট বুকিং চার্জ আরোপ করে, ফলে ৪ জানুয়ারি থেকে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়।
ভারত ১২ জানুয়ারি থেকে পাথর রপ্তানি শুরু করলেও প্রতি টনে ৩-৪ ডলার বেশি দাম নিচ্ছে। কিছু ব্যবসায়ী বাধ্য হয়ে ভারতীয় পাথর আমদানি করলেও বেশির ভাগ তা বন্ধ রেখেছেন। বাংলাবান্ধায় আগে প্রতিদিন ৩০০-৩৫০টি পাথরবাহী ট্রাক এলেও এখন তা কমে ৭০-৮০টিতে নেমে এসেছে। ফলে বন্দর কার্যত স্থবির হয়ে পড়েছে।
বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতারুল ইসলাম বলেন, ভুটানের পাথর আমদানি বন্ধ থাকায় পাঁচ শর বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পাথরভাঙার শ্রমিকেরাও কাজ হারিয়েছেন। বাংলাদেশ, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের আলোচনায় বসে এর দ্রুত সমাধান করা দরকার।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ভুটান ও ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণে ভুটান থেকে পাথর আসছে না। এতে বন্দরে স্থবিরতা তৈরি হয়েছে।

২০০৮ সালে স্পেকট্রাম বরাদ্দের সময় ১৮ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হয়েছিল এবং তখন থেকে এর প্রধান উদ্দেশ্য ছিল স্পেকট্রাম থেকে রাজস্ব আহরণ করা। তবে গত ১৫–১৮ বছরের দিকে ফিরে তাকালে দেখা যায়, টেলিযোগাযোগ খাত দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে—যেমন সীমিত স্পেকট্রাম হোল্ডিং
৩৫ মিনিট আগে
গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)
২ ঘণ্টা আগে
গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। ফলে, এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকেরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসি’তে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন।
২ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের আরোপিত বিশাল অঙ্কের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০ টিরও বেশি দেশ নিয়ে ‘ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে দাবি করেছে হোয়াইট হাউসের। তারা বলছে, ভারতসহ ৪০ টিরও বেশি দেশ ও বাণিজ্য অঞ্চল চীনের এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে।
৮ ঘণ্টা আগে