
সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পায়ে হেঁটে দেশের উত্তর প্রান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে দক্ষিণ প্রান্ত টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করেছেন গ্রিন ভয়েস হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রিহাব হোসেন।
১৬ অক্টোবর ‘প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি যাত্রা শুরু করেন। উদ্দেশ্য, দেশের মানুষকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতন করা এবং প্রতিটি জেলায় একটি করে গাছ রোপণ করে সবুজ বার্তা ছড়িয়ে দেওয়া।
রিহাব ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রিন ভয়েসের সদস্যদের সঙ্গে দেখা করেছেন, গাছ রোপণ করেছেন এবং স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তা পেয়েছেন। পথচলায় তিনি দেখেছেন তেঁতুলিয়ার কুয়াশা, ভোজোনপুরের নদীপাড়, বোদার মানুষের সহমর্মিতা, দিনাজপুরের অতিথিপরায়ণতা, জয়পুরহাটের আন্তরিকতা, বগুড়ার সবুজ মায়া, সিরাজগঞ্জের অতিথিপরায়ণ মানুষ এবং মানিকগঞ্জের প্রাণবন্ত তরুণসমাজের সহযোগিতা।
এ পর্যন্ত তিনি ১৪ দিনে প্রায় ৫৯২ কিলোমিটার পথ অতিক্রম করে ঢাকায় পৌঁছেছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন, এক দিন বিশ্রামের পর শুক্রবার সকালে পুনরায় টেকনাফের উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন।
রিহাব হোসেন বলেন, ‘এই পদযাত্রা শুধুই হাঁটা নয়, এটি প্রকৃতির প্রতি ভালোবাসার নিঃশব্দ শপথ। পথে পথে মানুষের আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করে এগিয়ে যেতে। অনেকেই জোর করে খেতে দিয়েছেন, বিশ্রামের জায়গা করে দিয়েছেন; এ যেন পুরো বাংলাদেশের ভালোবাসার যাত্রা।’
রিহাব প্রতিদিন গড়ে ৫০ কিলোমিটার পথ হাঁটছেন, কাঁধে ২০ থেকে ২২ কেজি ওজনের ব্যাগ নিয়ে। পরিকল্পনা অনুযায়ী, পুরো যাত্রাটি শেষ করতে তাঁর ২২ থেকে ২৫ দিন সময় লাগবে, যার শেষে তিনি বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত টেকনাফে পৌঁছাবেন।
গ্রিন ভয়েস বিশ্বাস করে, রিহাবের এই পদযাত্রা তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতার জাগরণ ঘটাবে এবং একটি সবুজ বাংলাদেশ গঠনে নতুন অনুপ্রেরণা জোগাবে।
সবুজ থাকুক হৃদয়ে, পরিবর্তন শুরু হোক পথ থেকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও কিছুটা শক্তিশালী হতে পারে।
১৩ ঘণ্টা আগে
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৭.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
১ দিন আগে
একসময় বিশ্বের সবচেয়ে বিরল পাখি হিসেবে পরিচিত ছিল নিউজিল্যান্ডের ব্ল্যাক রবিন। বিলুপ্তির দ্বার থেকে অসাধারণ এক সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে ফিরে আসা ছোট্ট এই পাখিটিই এবার জিতেছে নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা।
১ দিন আগে
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে