
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড। ১১৭ ফুট উচ্চতায় এই স্ট্যান্ডে ওড়ানো হয়েছে লাল-সবুজের পতাকা।
আজ মঙ্গলবার বেলা ৩টায় ফ্ল্যাগস্ট্যান্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম। এই পতাকা আমাদের গৌরবের-অহংকারের।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে এই স্বাধীন পতাকার দিকে, সার্বভৌমত্বের দিকে কেউ যদি আধিপত্যবাদের দৃষ্টিতে, শোষণের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তাহলে চব্বিশের মতো আবারও আমরা ওই শকুনদের রক্ত দিয়ে হলেও মোকাবিলা করব। পৃথিবীর যেকোনো ব্যক্তি, যেকোনো প্রতিষ্ঠান, যেকোনো দেশ আমাদের দিকে আধিপত্যবাদের দৃষ্টিতে তাকাতে পারবে না।’
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে অঙ্গীকার করছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেইন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রনজু, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান বিপ্লব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে শামিল হন।

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
২ মিনিট আগে
১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১৩ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১৪ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৬ মিনিট আগে