
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সরকারি ছুটি থাকায় সেদিনও কাজ চলবে না। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ভিত্তিতে ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে জলপাইগুড়ি জেলায় ভুটান ও বাংলাদেশ-সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নের ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগেই প্রিন্ট করে রাখা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ মিনিট আগে
দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্ত্রী ও বাবাসহ সিরাজগঞ্জের কামারখন্দ খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলামকে পৃথক দুটি মামলায় পাঁচ বছর করে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ কোটি ২৪ লাখ টাকা অর্থদণ্ড ও স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের...
১৫ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালত একটি ফার্মেসিকে ওষুধের সঙ্গে ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা এবং একটি কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য ও আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
২২ মিনিট আগে
গলা ও বুকে ধারালো ছুরির একের পর এক আঘাতে লুটিয়ে পড়েন শান্তা বেগম। খাটের ওপর নিথর হয়ে পড়ে থাকেন তিনি। এরপর তাঁর মোবাইল ফোন ও পরিচয়পত্র নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান স্বামী সাইফুল ইসলাম। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন....
২৪ মিনিট আগে