
খাগড়াছড়ির পানছড়ি কচুছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে কামিনী কুমার ত্রিপুরা (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার উপজেলার কচুছড়ি সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
৩ বিজিবি লোগাং জোন সূত্র জানায়, আজ সকালে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির সদর থেকে ৩৮ কিলোমিটার দূরে দুর্গম কচুছড়ি মুখ বিওপির কমান্ডার হাবিলদার মো. শাহ আলমের নেতৃত্বে টহল চলাকালে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। পরবর্তী সময়ে আটক ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র আরও জানায়, আটক কামিনী কুমার ত্রিপুরা ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করার মাধ্যমে খাগড়াছড়ির আদালতে পাঠানো হবে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৯ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে