পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারী আহত হয়েছেন। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আহত ওই রেল কর্মচারীর নাম মোখলেসুর রহমান সেন্টু বিশ্বাস (৬২)। তিনি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মালগুদাম সেডের কর্মচারী। চাকরি থেকে অবসরের পর রেলওয়ের চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে নিয়োগ পান। তাঁর বাড়ি উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুরের বিশ্বাসপাড়ায়। ওই গ্রামের মৃত মোকসেদ আলী বিশ্বাসের ছেলে তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোখলেছুর রহমান সেন্টু বিশ্বাস ও তাঁর স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, ঈশ্বরদীতে ডিউটি শেষে সেন্টু বিশ্বাস রাত আনুমানিক ৯টার দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চেপে গ্রামের বাড়ি চররূপপুরে ফিরছিলেন। বাড়ির কাছে ফুটু মার্কেটের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে পেছন থেকে ছুরিকাঘাত করতে শুরু করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মোখলেছুর রহমান জানান, ছুরিকাঘাতে তার নিতম্ব ও পায়ের একাধিক স্থান ক্ষত হয়েছে। এতে চারটি সেলাই দেওয়া হয়। অন্ধকার থাকায় দুর্বৃত্তদের কাউকে চেনা যায়নি। এ ঘটনায় থানায় মামলা করবেন।
ওসি অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির সঙ্গেও কথাও বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৩ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬