পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেলভ্রমণ এবং তাঁদের জরিমানা করে বরখাস্ত হওয়া সেই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম কর্মস্থলে ফিরেছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর আজ সোমবার তিনি নিজ কর্মস্থল ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টার্স কার্যালয়ে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন।
তবে আজ তিনি কোনো ট্রেন চেকিংয়ে বের হননি। অফিসেই কাজ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে টিটিই শফিকুল ইসলাম জানান, পাকশী রেলওয়ে কন্ট্রোলের মাধ্যমে আদেশ পেয়ে সোমবার সকাল ১০টার আগেই ঈশ্বরদীতে কাজে যোগদানের জন্য আসেন। এখানে এসে তিনি সিনিয়র টিটিই পরিদর্শক বরাবর যোগদানের জন্য লিখিত চিঠি প্রদান করে স্বপদে যোগ দেন।
সকালে ঈশ্বরদী স্টেশনে কর্মস্থলে এলে তাঁকে রেলের অন্যান্য টিটিই ও উপস্থিত কর্মচারীরা অভিনন্দন জানান।
শফিকুল বলেন, ‘আজ আমি কোনো ট্রেনের দায়িত্ব পাইনি। তবে অফিসের অন্যান্য কাজ সম্পাদন করেছি। আগামীকাল মঙ্গলবার থেকে ট্রেনের ডিউটি পাব। ডিউটি পাওয়ার সঙ্গেই আমার দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন করব ইনশাআল্লাহ।’
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের (সাংবাদিক) ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’ একই সঙ্গে তিনি রেলমন্ত্রীসহ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে রোববার দুপুরে দেশব্যাপী আলোচিত এই ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এদিন নিজ ক্ষমতাবলে টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেন পাকশীর বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। তাঁকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে তিন যাত্রী। মাঝপথে তাদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
আরও পড়ুন:
টিটিই শফিকুল চাকরিতে পুনর্বহাল, নির্দোষ হলে পুরস্কৃত করবে রেল
টিটিই শফিকুলের বর্ণনায় সেদিনের ঘটনা
রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত
‘আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন, সেটা ঠিক করেননি’
বিনা টিকিটের যাত্রীরা মন্ত্রীর আত্মীয় নয়, দাবি রেলমন্ত্রীর
অভিযোগকারী যাত্রীরা আমার স্ত্রীর আত্মীয়: রেলমন্ত্রী

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
১ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
২ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
২ ঘণ্টা আগে