
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ ও দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ও বৈলর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) এবং ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে মার্জিয়া তাঁর মামি ও মামাতো বোনের সঙ্গে ভ্যানগাড়িতে করে পোড়াবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। দরিরামপুর এলাকায় মহাসড়কের একটি ইউটার্নে ভ্যানগাড়ি থেকে তিনি ছিটকে সড়কে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বৈলর ইউনিয়নের একটি হিফজ মাদ্রাসার সামনে একটি অ্যাম্বুলেন্স পথচারী শহিদুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয়রা জানান, শহিদুল দীর্ঘদিন ধরে বৈলর এলাকায় শ্বশুরবাড়ি থেকে দিনমজুরের কাজ করতেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় মার্জিয়া খাতুনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শহিদুলের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
১৫ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
২২ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
২৩ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীন আর্থিক লেনদেনের বিরুদ্ধে হ্যান্ডবিল ও স্টিকার বিতরণ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আইনবহির্ভূতভাবে এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ এবং এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।
৩৯ মিনিট আগে