
একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মরা ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক। শুকিয়ে ভঙ্গুর হয়ে যাওয়া এসব গাছের ডালপালা যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পোড়াবাড়ী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত গাছ মরে গেছে। এসব গাছের ছাল খসে পড়ছে, ভেঙে পড়ছে ডালপালা। কোথাও আবার বড় বড় ডালপালা বিপজ্জনকভাবে সড়কের ওপর ঝুঁকে রয়েছে। উঁচু যানবাহন বা মালবাহী ট্রাক চলাচলের সময় এসব ডালের সঙ্গে ধাক্কাও লাগছে।
কিছু স্থানে শুকিয়ে যাওয়া গাছ হেলে পড়েছে বিদ্যুতের তারের ওপর। কোনো কারণে এসব গাছ বা ডালপালা ভেঙে তারের ওপর পড়লে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ অবস্থায় শুধু পথচারী নন, সড়কে চলাচলকারী যানবাহনের চালকেরাও রয়েছেন আতঙ্কে। বিশেষ করে ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাঁদের শঙ্কা আরও বেড়ে যায়।
মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া বলেন, ‘সড়কে অনেকগুলো মৃত ও হেলেপড়া গাছের ডালপালা ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। মনের ভেতর ভয় নিয়ে চলতে হয়, কখন না জানি গায়ে এসে পড়ে।’
ভ্যানচালক হারুন রশীদ বলেন, ‘মরা গাছের ডাল পইড়া কয়দিন আগে দুইজন দুক্কু (ব্যথা) পাইছে। গাড়ির উপরে পইড়া কাচও ভাঙছে। গাছগুলো কাইটা হালানো দরকার।’
পথচারী সোহাগ ফরাজি বলেন, ‘কয়েক বছর আগে মরা এই গাছগুলা এখন পইচা পইচা পড়তাছে। ভয় লাগে, কোন সময় উপরে পইড়া যায়।’
ত্রিশাল উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, ‘গাছগুলো কতটা ঝুঁকিপূর্ণ, তা নিরূপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো মানুষের জানমালের নিরাপত্তা। খোঁজ নিয়ে দেখতে হবে, গাছগুলো কার নিয়ন্ত্রণে রয়েছে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সরেজমিন পরিদর্শন করব এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে