
রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজে জেতার উচ্ছ্বাসও করলেন শান মাসুদরা। ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলেন প্রায় সাড়ে ৩ বছর পর। সবশেষ ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল পাকিস্তান। সেবার পাকিস্তান জিতেছিল ২টি টেস্ট এবং ১টি হয়েছিল ড্র। এবার জিতল ২-১ ব্যবধানে।
মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। ঘুরে দাঁড়িয়ে তারপর জিতল টানা দুই টেস্ট। সিরিজের পার্থক্য গড়ে দিয়েছেন শেষ দুই টেস্টে সুযোগ পাওয়া নোমান আলী ও সাজিদ খান। এই দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টা নিয়েছেন তাঁরা দুজনে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও নোমান-সাজিদের স্পিন বিষে নাকাল হয়েছে। অলআউট হয়ে গেছে ১১২ রানে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১২ সালে দুবাইয়ে সর্বনিম্ন ৭২ রানে অলআউট হয়েছিল তারা। লিড নিতে পারল মোটে ৩৫ রান। ৩৬ রানের লক্ষ্য পেয়ে ৩.১ ওভারে তাড়া করেছে পাকিস্তান।
ব্যক্তিগত ৮ রানে ওপেনার সায়েম আইয়ুব ফেরেন জ্যাক লিচের শিকার হয়ে। তারপর অধিনায়ক শান মাসুদের অপরাজিত ৬ বলে ২৩ এবং আবদুল্লাহ শফিকের ৫ রানের সৌজন্যে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
তার আগে আগের দিনের ৩ উইকেটে ২৪ রান নিয়ে আজ আবারও ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন জো রুট। গাস আটকিনসন ১০ ও লিচের ব্যাট থেকে আসে ১০ রান। ১১২ রানে গুটিয়ে যায় তারা। ১০ উইকেটই নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ ও নোমান। নোমান ৬টি ও সাজিদের শিকার ৪ উইকেট।
প্রথম ইনিংসে সাজিদ নিয়েছিলেন ৬ উইকেট, নোমান নিয়েছিলেন ৩ উইকেট। সব মিলিয়ে ১৯টি উইকেটই নিয়েছেন তারা। একটি উইকেট আরেক স্পিনার জাহিদ মাহমুদ শিকার করেছেন। প্রথম টেস্টে সাজিদ-নোমান নিয়েছেন ২০ উইকেটের সবগুলো।
১৯৮০ ও ১৯৮৭ সালের পর ২০২৪ সালে দুবার বিপক্ষে দলের সব উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। রাওয়ালপিন্ডি টেস্টসহ চতুর্থবার এমন রেকর্ড গড়ল তারা। প্রথম ইনিংসে ১৩৪ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। দুই টেস্ট মিলিয়ে ১৯ উইকেট এবং ৭২ রান করে সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন সাজিদ।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে