
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় লিডের পর ম্যাচে টিকে থাকার জন্য দারুণ একটা শুরুর দরকার ছিল ইংল্যান্ডের। তেমন কিছু করতে পারেনি সফরকারী দল। উল্টো শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা। তাতেই ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই চালকের আসনে বসেছে স্বাগতিকেরা।
৫ ফিফটিতে ইংল্যান্ডকে দারুণ জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সফরকারীদের করা ৩৩৪ রানের জবাবে ৫১১ রানে থামে স্টিভ স্মিথের দল। পার্থ টেস্টের পর ব্রিসবেনের প্রথম ইনিংসেও বল হাতে আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক। ৭৫ রানে ৬ উইকেট নেন এই পেসার। বোলিংয়ের মতো ব্যাট হাতেও দাঁড়িয়ে গেলেন তিনি।
৩৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। সেখান থেকে অজিদের স্কোরবোর্ডে ৫০০ রানের বেশি তুলতে বড় ভূমিকা রাখেন স্টার্ক। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৭৭ রান এনে দেন তিনি। প্রথম ইনিংসে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ৪৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা নেসার এদিন ৬৩ রান করে আউট হন।
স্বাগতিকেদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন জ্যাক ওয়েদারাল্ড। এছাড়া লাবুশেন ৬৫ ও স্মিথ করেন ৬১ রান। ১৫২ রানে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। বেন স্টোকসের শিকার ৩ উইকেট। ১১৩ রান দেন ইংলিশ অধিনায়ক।
১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩৪ রান। এখনো ৪৩ রানে পিছিয়ে আছে অতিথিরা। স্টোকস ও উইল জ্যাকস সমান ৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন। ৪৪ রান করেন জ্যাক ক্রলি। ওলি পোপের ব্যাট থেকে আসে ২৬ রান। স্টার্ক, নেসার ও স্কট বোল্যান্ড দুটি করে উইকেট নেন।
এর আগে পার্থ টেস্টে ৮ উইকেটে হেরে অ্যাশেজ সিরিজ শুরু করে ইংল্যান্ড। সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফল হতে পারছে না তারা। আরও একটি হারের অপেক্ষায় স্টোকসরা।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে