
চেনা কন্ডিশনে বড্ড অচেনা লাগছে নিউজিল্যান্ডকে। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে সুবর্ণ সুযোগ ছিল কিউইদদের, সেটা কাজে লাগাতে পারল কই! ওয়েলিংটনে এবার সিরিজের দ্বিতীয় টেস্টে কিউইরা ৩২৩ রানে হেরে গেল ইংল্যান্ডের কাছে।
রানের হিসেবে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২৬৭ রানে হারানোর রেকর্ড ইংল্যান্ড করেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সেবারের ভেন্যু ছিল মাউন্ট মঙ্গানুই। ২২ মাস পর সেই রেকর্ডটা ইংলিশরা ভাঙল আজ ওয়েলিংটনে। সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২৩ রানের জয় কিউইদের বিপক্ষে ইংল্যান্ডের রানের হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ব্যবধানে জয়। এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জিতে গেল ইংলিশরা।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৭৮ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাকব বেথেল (৯৬) ও বেন ডাকেট (৯২) সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরে গেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন জো রুট। টেস্টের ৩৬ তম সেঞ্চুরি রুট তুলে নিয়েছেন ১২৭ বলে। ৮৩ তম ওভারের প্রথম বলে উইলিয়াম ও’রুর্ককে রিভার্স র্যাম্প শটে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন রুট। সেই ওভারের তৃতীয় বলে রুটকে ফিরিয়েছেন ও’রুর্ক।
ষষ্ঠ উইকেটে বেন স্টোকসের সঙ্গে ৮১ বলে ১০০ রানের জুটি গড়তে অবদান রাখেন রুট। ৮২.৩ ওভারে ৬ উইকেটে ৪২৭ রানে পরিণত হওয়া ইংল্যান্ডও ঘোষণা করে ইনিংস। ১৩০ বলে ১০৬ রান করেন রুট। দ্বিতীয় ইনিংসে তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক। মেরেছেন ১১ চার। নিউজিল্যান্ডের টিম সাউদি ও ম্যাট হেনরি নিয়েছেন দুটি করে উইকেট।
৪২৭ রানে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করলে নিউজিল্যান্ডের সামনে নির্ধারিত হয় ৫৮৩ রানের বিশাল লক্ষ্য। তাতেই যেন কিউইরা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। একই সঙ্গে ইংল্যান্ডের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে স্বাগতিকেরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ডের স্কোর এক পর্যায়ে হয়েছে ৬ উইকেটে ১৪১ রান। সপ্তম উইকেট জুটিতে টম ব্লান্ডেল ও নাথান স্মিথ খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। ৮২ বলে ৯৬ রানের জুটি গড়েন ব্লান্ডেল-স্মিথ। ব্লান্ডেল তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন ৯৬ বলে।
ব্লান্ডেল, স্মিথ যতক্ষণে পাল্টা আক্রমণ শুরু করেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ৪৯ তম ওভারের তৃতীয় বলে ব্লান্ডেলকে ফিরিয়ে সপ্তম উইকেটের জুটি ভাঙেন শোয়েব বশির। নিউজিল্যান্ডও এরপর শেষ হয়ে গেছে দ্রুতই। ২২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৫৯ রানে অলআউট কিউইরা। ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেন ব্লান্ডেল। ১০২ বলের ইনিংসে ১৩ চার ও ৫ ছক্কা মারেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। ইংল্যান্ডের সেরা বোলার স্টোকস নিয়েছেন ৩ উইকেট। ২.২ ওভার বোলিং করে খরচ করেন ৫ রান।
এর আগে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইংল্যান্ড ২৮০ রানে গুটিয়ে গেছে। হ্যারি ব্রুক করেছেন ১১৫ বলে ১২৩ রান। এরপর নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১২৫ রানেই গুটিয়ে যায়। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন করেছেন হ্যাটট্রিক। ১৭৮ রান করে ওয়েলিংটন টেস্টে ম্যাচসেরা হয়েছেন ব্রুক। দ্বিতীয় ইনিংসে ৬১ বলে করেন ৫৫ রান।
ওয়েলিংটন টেস্টের পর ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড অবস্থান করছে ৬ নম্বরে। কিউইদের সাফল্যের হার ৪৪.২৩ শতাংশ। ৪৪.২৩ শতাংশ সাফল্যের হার নিয়ে ইংল্যান্ড অবস্থান করছে ৫ নম্বরে। হ্যামিলটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। এবারের চক্রে নিউজিল্যান্ডের এটা শেষ সিরিজ।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে