
ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে খলিলুর রহমান আকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইজিবাইকচালক। এ সময় মোটরসাইকেলচালক মো. কাওসার আহম্মেদ (৩০) আহত হয়েছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী এলাকার সমবায় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে মঠবাড়িয়ার উদ্দেশে যাত্রা করা মোটরসাইকেল। রাজাপুরে সমবায় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক হঠাৎ ইউটার্ন নেয়। মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সংঘর্ষ এড়াতে পারেননি। ফলে ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় উভয়ই মহাসড়কে ছিটকে পড়েন। এতে ইজিবাইকচালক মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল আরোহীর বাম হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত খলিলুর রহমান আকন উপজেলার পুটিয়াখালী গ্রামের বাসিন্দা। আহত কাওসার আহম্মেদ বরিশাল জেলার বাকেরগঞ্জের বামনকাটি এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে দাবি করে বসেন চাঁদা। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে