
ঋণখেলাপিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। তিনি বলেছেন, ‘আমরা লজ্জা পাই একই সংসদ একসঙ্গে শেয়ার করার জন্য। কারণ, তারা জনগণের টাকা মেরে, জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণখেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব...

বাজেটের ওপর প্রণয়ন করা বই সবাই পড়েন না উল্লেখ করে পাবনা-১ আসনের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, ‘এই ডকুমেন্ট আমরা পড়িও না, পড়ার প্রয়োজনও অনুভব করি না। কারণ, এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্ট্যাম্পের।’

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে ব্যাংকের পরিসংখ্যান অনুসারে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২। এর মধ্যে সঞ্চয়ী হিসাব ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫ ও ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি...

মুদিদোকান, বিউটি পারলারসহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।