পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত মোহাম্মদপুর থানা-পুলিশ, ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান চলে।
এ সময় মোহাম্মদপুরের আলোচিত রেড স্পটগুলোসহ বিশেষ করে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের মূল উদ্দেশ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা এবং পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা। এছাড়া আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মো. জুয়েল রানা জানান, এই বিশেষ অভিযানে প্রায় ২০ থেকে ২৫ জন বিভিন্ন স্তরের অপরাধীকে আটক করা হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহতের ঘটনায় গ্রামজুড়ে লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের লোকজন লুটপাটের হাত থেকে গরু-ছাগল রক্ষায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।
৮ মিনিট আগে
চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক জুলাই যোদ্ধাদের অপমান করায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে গিয়ে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের লোকজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শান্ত করতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চার কর্মচারী আহত হন।
১৬ মিনিট আগে
রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে আজ রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়
১৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কারণে আটকা পড়েছে যাত্রীবাহী তিনটি লঞ্চ। আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই হঠাৎ ঝড়ের কারণে লঞ্চগুলো আটকা পড়ে। ঝড়ে তিনটি লঞ্চ আটকা পড়ার বিষয়ে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার (মেঘনাসংলগ্ন) মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির
২২ মিনিট আগে