রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক রিকশা আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া বংশাল এলাকায় বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তাঁর বাসা শ্যামপুর আলমবাগ এলাকায়। রাতে কিবরিয়া মালামাল আনলোড শেষে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে।
তিনি আরও জানান, ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছে থাকা ৯০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় বাধা দিতে গেল মো. কিবরিয়ার বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে, পরে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিবরিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি শ্যামপুর থানা-পুলিশকে জানানো হয়েছে।

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
২ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
১৮ মিনিট আগে